২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শনিবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

হবিগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শনিবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন। কাউরাকান্দি গ্রামে এ সংঘর্ষে নিহত আব্দুল হক (৬০) ওই এলাকার বাসিন্দা। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের সিরাজুল ইসলাম ও আসকির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বিকাল সাড়ে ৩টার দিকে দু’পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আব্দুল হক নিহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২১০০ ঘ.