২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাস চাপায় কলেজ ছাত্র নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

সাতক্ষীরা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত মহিদুল ইসলাম (১৮) শ্যামনগরের ছোট ভেটখালী গ্রামের আব্দুল গনির ছেলে এবং স্থানীয় শ্রীফলকাঠি মালঞ্চ টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুপুর ২টায় শ্যামনগর উপজেলার এ দূর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি আমির তৈমুর ইলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিদুল শ্যামনগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে হাজী মোহাম্মদ মহসিন কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার উপর ছিটকে পড়লে বাসটির চাপায় ঘটনাস্থলেই মহিদুলের মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি আমির তৈমুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০০০ ঘ.