২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরি

নগরীর পশ্চিম নাসিরাবাদ এলাকায় গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পশ্চিম নাসিরাবাদ এলাকায় গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের কোন এক সময়ে মৌসুমী আবাসিক এলাকার ২নম্বর রোডে এই ঘটনা ঘটে। মোটর সাইকেলের মালিক ওমর ফারুক অভিযোগ করেন, আবাসিক এলাকার মমতাজ মহলের গ্যারেজে মোটর সাইকেলটি রাখা ছিল। চোরেরা বাড়ির প্রধান ফটক এবং গ্যারেজের তালা ভেঙে মোটর সাইকেলটি নিয়ে যায়। পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) সনক কান্তি দাশ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৯২৮ ঘ.