২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে আত্মহত্যা কাউন্সিলর পুত্রের

বরিশাল সিটি করপোরেশনের এক কাউন্সিলরের ছেলে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বরিশাল, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশনের এক কাউন্সিলরের ছেলে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার নগরীর নূরিয়া স্কুল এলাকায় নিজ বাসায় এ ঘটনায় মৃত আলীমুদ্দিন জীম (১৮) নগরীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর জাতীয় পার্টি সভাপতি মীর জসিমউদ্দিনের ছেলে। পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডের থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ২টায় মায়ের সঙ্গে অভিমান করে জীম নিজ ঘরে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। জীম তার বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। জসিমউদ্দিনের দুই ছেলে ও এ মেয়ের মধ্যে জীম সবার বড়। ২০১২ সালে এসএসসি পাশ করে জীম ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮২২ ঘ.