২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাচারকারী সন্দেহে আটক ৬

খুলনার দাকোপ উপজেলার বাজুয়া বাজার থেকে পাচারকারী সন্দেহে শনিবার ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বাগেরহাট, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলার বাজুয়া বাজার থেকে পাচারকারী সন্দেহে শনিবার ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে দুই টন গম ও আড়াই মণ চালসহ ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়। এসব চাল ও গম তারা কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছে। আটক হয়েছেন রূপসা উপজেলার মোসারবাদপুর গ্রামের রফিক (৪০), মাইজগাতি গ্রামের নুর মোহম্মদ (৭২), শহীদ হাওলাদার (৫০) দাকোপের খুটাখালী গ্রামের গৌতম মণ্ডল (২৪), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) এবং কাশিয়াতলা গ্রামের মোশারেফ হোসেন (৩৬)। মংলÍ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার কেএম মামুনুর রশিদ বলেন, গম ও চালের একটি চালান ট্রলারে করে খুলনায় পাচার হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। আটকদের দাকোপ থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৩ ঘ.