২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যবসায়ীকে জবাই

রংপুরের পীরগাছা উপজেলা সদরের এক স্টুডিও মালিককে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

রংপুর, অগাস্ট ২৫ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলা সদরের এক স্টুডিও মালিককে জবাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার শহিদুল ইসলাম চুন্নুর (৪০) লাশ পাশের উপজেলা মিঠাপুকুরের বালারহাটের জালালগঞ্জে পাওয়া যায় । শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ শনাক্ত করেন স্বজনরা। চুন্নু পীরগাছার অনন্তরাম গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের বড় ভাই আলতাফ হোসেন ও মিঠাপুকুর থানার ওসি আরমান আলী বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জুয়েল নামে এক ব্যক্তি মোবাইল ফোনে চুন্নুকে ডেকে নিয়ে যায়। চুন্নু তার মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান ছিল না। মর্গে গিয়ে আলতাফ হোসেনসহ স্বজনরা লাশ শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে। ওসি আরমান আলী বলেন, হত্যায় জড়িত সন্দেহে জুয়েলসহ তিন জনকে বগুড়ায় আটক করা হয়েছে ছিনতাই করা মোটরসাইকেলসহ। তাদের রংপুর আনা হচ্ছে। তাৎক্ষণিকভাবে বাকি দু’জনের নাম জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৬ ঘ.