২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় কাঠ কুড়াতে গিয়ে মহিলা খুন

পটিয়া উপজেলার হাঁইদগাও এলাকায় বাগানে কাঠ কুড়াতে গিয়ে এক মহিলা খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়া উপজেলার হাঁইদগাও এলাকায় বাগানে কাঠ কুড়াতে গিয়ে এক মহিলা খুন হয়েছেন। নিহত মিনু বেগম (৫০) পূর্ব হাঁইদগাও এলাকার লেদু মিয়ার স্ত্রী। শুক্রবার বাড়ির পাশের কাঁঠাল বাগানে জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে তিনি খুন হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পটিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন। তিনি বলেন, দুপুর ১২ টার দিকে বাগান থেকে শুকনো কাঠ কুড়িয়ে আসার সময় বাগানের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ মিনু বেগমকে বাধা দেন এবং তার মাথা থেকে কাঠের বস্তা ফেলে দেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে নূর মোহাম্মদ তার হাতে থাকা দা’র উল্টো পাশ দিয়ে ওই মহিলার ঘাড়ে আঘাত করেন। স্থানীয় লোকজন দ্রুত মিনুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এস আই জাকির। পরে বেলা তিনটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাঈনুদ্দীন বিষয়টি থানায় অবহিত করেন। ঘটনার পর থেকে নূর মোহাম্মদ পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৮৩৭ ঘ.