২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাসে পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহ শহরে দু’টি বাসের মাঝে পিষ্ট হয়ে শুক্রবার এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঝিনাইদহ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে দু’টি বাসের মাঝে পিষ্ট হয়ে শুক্রবার এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত বিপ্লব হোসেন (২৫) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাখারিদহ গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি উপ-সহকারী ভুমি অফিসার পদে চাকরির পরীক্ষা দিতে ঝিনাইদহে আসেন বলে পুলিশ জানিয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুয়াডাঙ্গামুখী একটি বাস চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় আরেকটি বাস এসে ঢুকলে বাস দু’টির মুখোমুখি ধাক্কা লাগে। এ দু’বাসের মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঝিনাইদহগামী বাসটি পালিয়ে গেলেও অপর বাসটি পুলিশ আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৯ ঘ.