২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব হলেন দুই সহকারী সচিব

দুই জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া এই দুই কর্মকর্তা হলেন- মুহাম্মদ ইবরাহিম ও মফিদুর রহমান। ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিন বুধবার এ পদোন্নতি দেওয়া হয়। দুইজনই জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। পদোন্নতির পরও তারা ওএসডি রয়ে গেলেন। মুহাম্মদ ইবরাহিমকে ২০১০ সালের ১৫ ডিসেম্বর এবং মফিদুর রহমানকে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ধারণাগত জ্যেষ্ঠতাও দেওয়া হয়। তবে এ জ্যেষ্ঠতার জন্য তারা কোনো বাড়তি আর্থিক সুবিধা পাবেন না। এছাড়া ওএসডি উপসচিব মোহাম্মদ ইব্রাহিম খলিলকে বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৭ ঘ.