২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণে চেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

খাগড়াছড়ি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণে চেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত রাসেল রানা দিঘীনালা থানায় কর্মরত। মঙ্গলবার বিকালে উপজেলার নয়মাইল ত্রিপুরাপাড়ায় শিশুটি তার বান্ধবীর বাসায় আসে। এরপর একা বাড়ি ফেরার পথে রাসেল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে রাসেল পালিয়ে যায়। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার কানন আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল রাসেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার করে খাগড়াছড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীঘিনালা থানার ওসি ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে দীঘিনালার থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, শিশুটি বর্তমানে দীঘিনালায় থানা পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে বুধবার দুপুরে রাসেল রানাকে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২৮ ঘ.