২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান আটক

ঈদ উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দ ভিজিএফ এর বিশেষ চাল বিতরণে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

পটুয়াখালী, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দ ভিজিএফ এর বিশেষ চাল বিতরণে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে সদরের খাসেরহাট থেকে মরিচবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর কাদের খানকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যানকে থানায় নিয়ে আসা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৮ ঘ.