২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে পান্নাশিয়া গ্রাম থেকে গ্রেপ্তার ফরিদ আহমেদ (৫৭) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম নূরুল হুদা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের একটি দল গোপন সংবাদ পেয়ে ফরিদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/সিএস/ডিডি/১৯৫৬ ঘ.