২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস চাপায় শিশু নিহত

বরিশাল সদরে শুক্রবার বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

বরিশাল, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদরে শুক্রবার বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত মো. সোহাগ (৫) উপজেলার চরকাউয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চরকাউয়া ব্যারিস্টার বাড়ির সামনে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহাগের মৃত্যু হয়। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। সোহাগের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.