২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপদলে ফিরেছেন ফরহাদ রেজা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা, যেটি ইউরোপ সফরে যাওয়া স্কোয়াডের একমাত্র পরিবর্তন। বাদ পড়েছেন পেসার নাজমুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা, যেটি ইউরোপ সফরে যাওয়া স্কোয়াডের একমাত্র পরিবর্তন। বাদ পড়েছেন পেসার নাজমুল হোসেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডের সদস্যরা হলেন- মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আবুল হাসান, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি। বিশ্বকাপের আগে ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই দলটিই বিসিবি একাদশ নামে খেলবে। ‘ডি’ গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। পাল্লে¬কেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল। প্রত্যেক গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সুপার এইটে খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/এমআই/২১১৬ ঘ.