চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের নাফ নদীর তীর থেকে প্রায় সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মায়ানমার সীমান্তবর্তী টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া নাফ নদীর তীরে একটি নৌকা থেকে ছয় হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে চারটায় নাফ নদীর তীরে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে বিজিবি সদস্যরা এসব ট্যাবলেট উদ্ধার করে।
এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
এসব ট্যাবলেট মিয়ানমার থেকে আনা হয়েছিল। উদ্ধার হওয়া ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০১৪ ঘ.
bdnews24