নেত্রকোণা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বুধবার পিকআপ ভ্যান চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিহত ঝুমা আক্তার পূর্বধলার নারান্দিয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।
পূবধলা থানার ওসি মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে নারান্দিয়ায় বাড়ির সামনে ঝুমা সড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি চলে গেছে। এটি পুলিশের ছিল বলে এলাকাবাসী তাকে জানিয়েছে। তবে এখনো ভ্যানটি চিহ্নিত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24