বগুড়া, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে ঘোগা এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- বাসযাত্রী কুড়িগ্রাম সদরের মমিনুল ইসলাম (৩৫) ও আয়নাল হোসেন (২৭)।
শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে আসা কর্ণফুলী স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এ দু’জন নিহত হন।
ওসি আরো বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫১ ঘ.
bdnews24