২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত

টঙ্গীর বনমালা রোডের সংযোগস্থলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় দুই রিকশা আরোহী নিহত এবং আরো দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর বনমালা রোডের সংযোগস্থলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় দুই রিকশা আরোহী নিহত এবং আরো দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার গবরখোলা এলাকার এলাচ মিয়া ছেলে আব্দুল খালেক ওরফে খালিদ (৩২) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ওসমান নাটোয়াপাড়া এলাকার আমির উদ্দিন মণ্ডলের ছেলে ঈমান আলী (৩৫)। তারা চেরেগালী মার্কেট এলাকায় রুবেলের তেলের কারখানায় চাকরি করতেন। ওই দুইজনের সহকর্মী ও রিকশার আরোহী পারভেজ (২৬) এবং রিকশাচালককে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী থানার উপ-পরির্শক মো. মামুন মিয়া জানান, কারখানায় কাজ সেরে রাত খালেক, ঈমান ও পারভেজ রিকশায় করে হোসেন মার্কেট এলাকার বাসায় ফিরছিলেন। পথে বনমালা রোডে একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান খালিদ ও ঈমান। বুধবার সকালে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫০ ঘ.