চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মঙ্গলবার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সেলিম মিয়া (৫০) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরমন্ডল গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান মাহমুদ জানান, দুপুরে পাঁচলাইশ থানাধীন হালিমা মুন্সির উত্তর পাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর অবস্থায় সেলিমকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৭০২ ঘ.
bdnews24