২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

জামালপুরের ইসলামপুরে ডাকাতের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

জামালপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুরে ডাকাতের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে ৩টি নৌ ডাকাতি মামলার আসামি আবুল হোসেন (৪০) প্রতিপক্ষ ডাকাতদের হাতে নিহত হন। আবুলের বাবা শুক্কুর আলীর বিরুদ্ধেও একাধিক নৌ ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের যমুনার চর জিগাতলা গ্রামে আবুলকে তার ঘরে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ডাকাতরা। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী রীনা বেগম থাকলেও ডাকাতরা তাকে কিছু করেনি এবং কোন মালামালও নেয়নি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪২ ঘ.