২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকর্ড গ্রুপকে ১৪ লাখ টাকা জরিমানা

বহুতল ভবন নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপকে ১৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুতল ভবন নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপকে ১৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করেন। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই কনকর্ড গ্রুপ ঢাকার গুলশান ও বনানীতে তিনটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫০৮ ঘ.