২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চুয়াডাঙ্গা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জয়রামপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, সকাল ১১টার দিকে রেল লাইন পার হতে গিয়ে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সেকেন্দার আরো বলেন, “বাকপ্রতিবন্ধী ওই যুবক কয়েক দিন আগে ওই এলাকায় আসে। স্থানীয় কেউ তার নাম পরিচয় জানে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৪২ ঘ.