২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২টি পোশাক কারখানায় অসন্তোষ

মজুরি ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় দু’টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সাভার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় দু’টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করেছে। মঙ্গলবার আশুলিয়ার জামগড়া এলাকায় ‘ফ্যাশন নীট সোয়েটার লিমিটেড’ ও গাজীরচট এলাকার ‘এনডি কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিকরা এ দাবিতে বিক্ষোভ করে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক গোলাম রউফ খান জানান, ফ্যাশন নীট সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা ঈদ বোনাস ও চলতি মাসের ১৫ দিনের মজুরির দাবিতে সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। অন্যদিকে, এনডি কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা একই দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানার বাইরে বেরিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে। কারখানা দুটিতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১০ ঘ.