ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার জাতীয় চিড়িয়াখানার জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে তাগিদ দিয়েছে মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ তাগিদ দিয়ে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ দখলদার উচ্ছেদে ব্যর্থ হলে দায়দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকেই নিতে হবে।
কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে বৈঠকে এই তাগিদ দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, বৈঠকে ক্ষতিকর মাছ সম্পর্কিত আইন সংশোধন করে এমন মাছ চাষে জড়িতদের জরিমানা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়। নিষিদ্ধ পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও পরিবহণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিস¤পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, মীর শওকত আলী বাদশা, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মঞ্জুর কাদের কোরাইশী, ইলিয়াস উদ্দিন মোল্লা এবং নুর আফরোজ আলী বৈঠকে অংশ নেন।
মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তসহ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অধিদপ্তর, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/০০৫৭ ঘ.
bdnews24