২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস খাদে, পুলিশ পরিদর্শক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রোববার বাস খাদে পড়ে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। আহত হন আরেক পুলিশ পরিদর্শকসহ অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

কুমিল্লা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রোববার বাস খাদে পড়ে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। আহত হন আরেক পুলিশ পরিদর্শকসহ অন্তত ৪০ জন। পুলিশ জানিয়েছে, নিহত রশিদুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার জোগিয়া এলাকায়। আহতদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক আবদুস সাত্তার ঢাকার সাভারের আশুলিয়া হাইওয়ে থানায় কর্মরত আছেন। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের দাউদকান্দির গৌরীপুর, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দাউদকান্দি মডেল থানার ওসি আবুল ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস দাউদকান্দির পুটিয়ায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর পাশের খাদে পড়ে যায়। ওসি আরো বলেন, নিহত ও আহত দুই পুলিশ কর্মকর্তা নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পিএসসি কোর্স শেষ করে তাদের কর্মস্থলে ফিরছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.