২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ

জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবদুল মালেককে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের মধ্যেপাড়ায় কুমিল্লা-সিলেট সড়কে চারঘণ্টা অবরোধ করেছে তার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবদুল মালেককে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের মধ্যেপাড়ায় কুমিল্লা-সিলেট সড়কে চারঘণ্টা অবরোধ করেছে তার সমর্থকরা। এতে এ উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় যুবলীগ নেতা মুস্তাক আহমেদকে ছুরিকাঘাত করার ঘটনায় একটি মামলায় শুক্রবার রাতে আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। এ কারণে সকাল ১১টায় তার সমর্থকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে নিলে বিকাল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.