২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ২৩

পুলিশের ওপর হামলার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছাত্রসহ ২৩ গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

নেত্রকোনা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছাত্রসহ ২৩ গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃস্পতিবার রাতে পুলিশের দায়ের করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় । গ্রেপ্তারকৃতরা উপজেলার তেঁতুলিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন মামলার বাদি কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি জানান, সাজিউড়া বাজারে একটি অটোরিকশা নিয়ে কান্দিউড়া ইউনিয়নের তেঁতুলিয়া এবং চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামবাসীর মধ্যে বুধবার থেকে উত্তেজনা চলছিল। সকালে সাজিউড়া বাজারে সাগুলি গ্রামবাসী জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় জনতা পুলিশের ওপর হামলা চালালে থানার ওসি অভিরঞ্জন দেব, উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, রফিক উদ্দিন তালুকদার, শফিকুল ইসলাম, কনস্টেবল নাজমুল, আক্তারুজ্জামান আনোয়ার হোসেন আহত হন। এ ঘটনায় ৭০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো কিছু লোককে আসামি করে দ্রুত বিচার আইনে একটি এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে বলে জানান এসআই। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৫৫ ঘ.