২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেওয়াসহ পাঁচ দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ১২ অগাস্ট রাতে সৌদি আরব যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেওয়াসহ পাঁচ দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ১২ অগাস্ট রাতে সৌদি আরব যাচ্ছেন। আগামী ১৪ ও ১৫ অগাস্ট মক্কায় এ সম্মেলনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ এ সম্মেলনের আয়োজন করেছেন। বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে রাষ্ট্রপতি এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এতে বাংলাদেশসহ ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন। রাষ্ট্রপতিও এ সম্মেলনে ভাষণ দেবেন। সম্মেলনে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার রাষ্ট্রপতি মক্কায় ওমরাহ পালন করবেন। আগামী ১৭ অগাস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১৫০ ঘ.