নারায়ণগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বাসচালককে মারধরের পর তার কোম্পানির অন্য চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
অবরোধের কারণে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টায় পঞ্চবটি বাসস্ট্যান্ডে বোরাক পরিবহনের চালককে মারধর করে শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। এরপর বোরাক পরিবহনের চালকরা সড়কে এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ করে।
এরপর পুলিশ গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিবহন শ্রমিকরা দুপুর ১টায় অবরোধ তুলে নেয়।
বোরাক পরিবহনের পরিচালক মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ৪৯৪ রেজিস্ট্রেশন নম্বরের পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম ভাঙিয়ে স্যানাল ও তার দলবল প্রতিটি পরিবহন কোম্পানি থেকে চাঁদাবাজি করছে। চাঁদা না দেওয়ায় তারা চালককে মারধর করে।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা স্যানাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পঞ্চবটিতে যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বোরাকের ড্রাইভাররা মোড়ে এলোপাতাড়ি বাস পার্র্কিং করে রাখে। এছাড়া তাদের বাসগুলো মোড় ঘোরানোর ফলে জ্যাম লেগেই থাকে পঞ্চবটি মোড়ে।”
ফতুল¬া মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, বোরাক পরিবহনের পরিচালক মো. মামুন থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৬ ঘ.
bdnews24