চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে স্টেশন এলাকায় বিক্রির সময় দুটি টিকিটসহ হাতেনাতে মো. জামালকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুর জেলার কচুয়া এলাকার বাসিন্দা।
রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সুজন বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা ও সিলেটের দুটি টিকিট বিক্রি করতে স্টেশনে অপেক্ষা করছিল জামাল।
এ সময় তাকে গ্রেপ্তার করা হলে কালোবাজারে টিকিট বিক্রির কথা তিনি স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৩০ ঘ.
bdnews24