২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

নরসিংদী, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন। নিহতরা হলেন- সামসুল হক (৬২), শামীম (২৩) ও রাজিব (২২)। এদের মধ্যে সামসুল নরসিংদীর রায়পুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। অন্য দুজনের ঠিকানা এখনো জানা যায়নি। শিবপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহনের বাসটি মরজালে একটি সেতুর ওপরে উঠলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে সেতুর রেলিং ভেঙে বাসটি প্রায় ২০ ফুট নিচে ধানক্ষেতে পড়ে যায়। “এতে ঘটনাস্থলেই সামসুল হকের মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শামীম ও রাজিব।” এসআই নান্নু জানান, দুর্ঘটনায় গুরুতর আহত মোক্তার আলী (৩২) ও তার স্ত্রী শ্যামলী বেগম (২৮), টিটু মিয়া (৩৩) ও লতিফ মিয়াকে (৪০) ভৈরবে শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের নরসিংদী জেলা হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৪৩০ ঘ.