২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে বাসচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। ঢাকা-গোপালদী সড়কে দাইরাদী এলাকায় এই দুর্ঘটনার পর চালককে পিটুনি দিয়ে বাসে আগুন দিয়ে রাস্তা অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত আড়াই বছর বয়সী তাওফিন দাইরাদী গ্রামের আব্দুল হান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাওফিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর বাসটি পালিয়ে যাওয়ার সময় পাশের জালাকান্দী এলাকার লোকজন আটক করে। তারা চালক আব্দুর রশিদকে (৫৫) মারধর এবং বাসটি ভাংচুর করে। পরে বাসটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আড়াইহাজার, ঢাকা, বিশনন্দী ও গোপালদী রুটে বাস চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.