ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সংবাদপত্রের জন্য ঈদের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।
শনিবার নোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রগুলো ঈদের ছুটি ভোগ করবে আগামী ১৮, ১৯ ও ২০ অগাস্ট। তাই ১৯, ২০ ও ২১ অগাস্ট কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
তবে ২০ অগাস্ট ঈদ উদযাপিত হলে ২১ অগাস্ট সংবাদপত্র অফিসে ছুটি থাকবে এবং সেক্ষেত্রে ২২ অগাস্টও সংবাদপত্র প্রকাশিত হবে না।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24