২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিএসএফে রাখীবন্ধন

ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষী ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে রাখীবন্ধন উৎসবের আয়োজন করেছে দুই দেশের সংস্কৃতিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

দিনাজপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষী ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে রাখীবন্ধন উৎসবের আয়োজন করেছে দুই দেশের সংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার হিলি সীমান্ত চেকপোস্টে শূন্য রেখায় এই অনুষ্ঠান হয়। এতে বিএএফের নারী সদস্যরা বিজিবি কর্মকর্তাদের রাখী পরিয়ে দেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশের হাকিমপুর শিল্পকলা একাডেমি ও ভারতের পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ‘ভাষা ও সংস্কৃতি সংগঠন’। হাকিমপুর শিল্পকলা একাডেমির পরিচালক মুশফিকুর রহমান বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বাংলার অভিন্ন সংস্কৃতিকে সীমান্ত আইন আর কাঁটাতারের বেড়া দিয়ে যে আটকে রাখা যাবে না। আজকের রাখী বন্ধন উৎসব সেটিই জানিয়ে দিচ্ছে।” অনুষ্ঠানে হিলি সিপি ক্যাম্পের কম্পানি কমান্ডার শহিদুল ইসলাম, ভারতের ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার নরেশ ও বিএসএফ কম্পানি কমান্ডার সংগ্রাম বিশওয়াল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২১৩৩ ঘ.