২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে বৃহস্পতিবার এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে বৃহস্পতিবার এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. লিটন (২৩)। তিনি ‘ভিশন এন্টার লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক ছিলেন বলে পুলিশ জানায়। বেলা ২ টার দিকে পল্লবীর কালসিতে এ হত্যাকা- ঘটে। ভিশন এন্টার লিমিটেডের সাব-কন্ট্রাক্টর জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরে লিটন নির্মাণাধীন ভিশন এন্টার লিমিটেডে কাজ করার সময় তিন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। অন্য শ্রমিকরা তাকে বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। চাঁদা না দেওয়ায় লিটনকে খুন করা হয় বলে দাবি করেন জাকির। তিনি বলেন, তিনদিন আগেও তিন সন্ত্রাসী এসে তাকে মারধর করে। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটনের বাম পাঁজরে একটি গুলি বিদ্ধ হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০০৬ ঘ.