ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির জন্য অন্দোলন জোরদার করতে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম শান্তি পরিষদ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
চীন, ফিলিপাইন ও উত্তর কোরিয়ার শান্তি পরিষদের সঙ্গেও এ ধরনের সমঝোতা স্মারক সইয়ের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পল্টু বলেন, বাংলাদেশ শান্তি পরিষদের পক্ষ থেকে হিরোশিমা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ মিছিল করা হবে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিশ্ব শান্তি পরিষদের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন প্লাটু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/১৪২৬ ঘ.
bdnews24