২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজাভোগ শেষে ফিরেছেন পাঁচ নারী

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে ফিরে এসেছেন পাঁচ বাংলাদেশি নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

বেনাপোল, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে ফিরে এসেছেন পাঁচ বাংলাদেশি নারী। বুধবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করে বলে জানায় পুলিশ। ফিরে আসা নারীরা হচ্ছেন- মেরিনা বেগম (২০), মুক্তা খাতুন (১৭), মনজুয়ারা খাতুন (২০), দীপা খাতুন (২২) ও রহিমা বেগম (১৬)। যশোর ও নড়াইল জেলার বাসিন্দা এই নারীরা আউটপাশের মাধ্যমে দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ দুপুরে পাঁচ নারীকে ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন। ভাল চাকরি প্রলোভন দিয়ে দালালরা ২০০৯ সালে তাদের অবৈধ পথে ভারত নিয়ে যায়। পরে তারা মুম্বাই পুলিশের হাতে ধরা পড়েন। অনুপ্রবেশের দায়ে মুম্বাই কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে এরা ভারতের বেসরকারি সংস্থা ‘মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন’র শেল্টার হোমে ছিলেন। হস্তান্তর অনুষ্ঠানে বেসরকারি সংস্থা জাতীয় মহিলা আই্নজীবী সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ওসি কামরুজ্জামান। ফিরে আসার মেরিনা বেগম সাংবাদিকদের বলেন, ভাল কাজের আশায় ৩ বছর আগে দালালকে জনপ্রতি ১০হাজার টাকা করে দিয়ে তারা ভারত যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২২৯ ঘ.