ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জঙ্গি ও মৌলবাদিদের একটি মহল ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
এ জন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন তিনি।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানী সায়দাবাদে মহানগর পুলিশের আবাসন সংকট নিরসনে ধূমকেতু ও রঙধনু নামে পৃথক ১৫ ও ২০ তলা দুটি ভবন উদ্ধোধন শেষে সাহারা এ কথা বলেন।
তিনি বলেন,“বিএনপি-জামায়াত ও শিবিরের কর্মীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা কৌশল অবলম্বন করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।”
জঙ্গি ও মৌলবাদিরাও এর সঙ্গে যুক্ত বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০০৩ ঘ.
bdnews24