২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন গুলতেকিন

হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান ও তার মেয়ে বিপাশা আহমেদ দেশে ফিরেছেন বৃহস্পতিবার। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান ও তার মেয়ে বিপাশা আহমেদ দেশে ফিরেছেন বৃহস্পতিবার। হুমায়ূনের বড় মেয়ে নোভা আহমেদের স্বামী আরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছান তার শাশুড়ি। হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব এর আগে তিন দফায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মা ও মেয়ে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ নিয়ে খবর প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি জানতাম মঙ্গলবারই তারা ফিরেছেন। তবে পরে জেনেছি, বৃহস্পতিবার আসছেন।” গত মঙ্গলবার নুহাশপল্লীতে হুমায়ূনের দাফনের সময় গুলতেকিনের তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূন উপস্থিত ছিলেন। দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে ছিলেন বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন। গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। ১৯৭৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে গুলতেকিনের বিয়ে হয়। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর দু’বছরের মাথায় শাওনকে বিয়ে করেন হুমায়ূন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/জিএনএ/১৭৪৬ ঘ.