২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নওশের আলীকে কুপিয়ে মারাতœক জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

গোপালগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নওশের আলীকে কুপিয়ে মারাতœক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সদর উপজেলার গোপীনাথপুর কাজীপাড়ায় এ হামলার জন্য আরেক আওামী লীগ নেতা মোকলেসুর রহমানকে দায়ী করছেন তার স্বজনরা। আশংকাজনক অবস্থায় নওশের আলীকে (৬০) খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশের আলী এবং আরেক আওয়ামী লীগ নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমানের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বুধবার সকালে একটি ভ্যানে করে কাজী নওশের আলী বাড়ি থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে মোকলেসুর রহমানের নাতি আরিফ মোল্লা এবং তাদের সমর্থক বিপ্লব মোল্লা, মামুন মোল্লা, রবু বিশ্বাস, সাইফুলসহ ৮/১০ জন নওশের আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৪ ঘ.