২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চরমপন্থী গ্রেপ্তার

সাতক্ষীরা সদর থেকে এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

সাতক্ষীরা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর থেকে এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে বাওয়ালডাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার মোজাফফর রহমান (৩০) তালা উপজেলার দোহার গ্রামের গাফফার সানার ছেলে। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। মোজাফফর রহমান পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার বলে পুলিশ জানিয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান বলেন, মোজাফফর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ প্রায় ২০টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯০০ ঘ.