২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা মেডিকেল কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর ছয় মাস পর শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

সাতক্ষীরা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর ছয় মাস পর শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। শুক্রবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরবর্তী বাঁকাল গ্রামে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। এ সময় ভবন নির্মাণকাজ যথাসময়ে শেষ করার তাগাদা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ তদারকির নির্দেশ দেন তিনি। “কাজে কোনো অবহেলা সহ্য করা হবে না,” বলেন রুহুল হক। বাঁকালে ৪০ একর জমির উপর সাতক্ষীরা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মিত হচ্ছে। এর আগে এবছরের শুরুতে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাড়িতে দপ্তর বসিয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণের জন্য ৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/২১৫৯ ঘ.