২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাসহ ১জন গ্রেপ্তার

নগরীর ডবলমুরিং থানার মাদারবাড়ি এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার মাদারবাড়ি এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাবিল আহম্মদকে (২৭) গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের কোতোয়ালি থানার নেহারীপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ডিসেম্বর এনায়েত বাজার এলাকা থেকে এক মহিলার ভ্যানিটি ব্যাগ অটোরিকশা করে আসা ছিনতাইকারীরা নিয়ে যায়। তার অভিযোগের ভিত্তিতে কাবিলকে গ্রেপ্তার করে ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার ও সিএনজি অটোরিকশাটি আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৯২৮ ঘ.