২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী জজ পদে নিয়োগ পেলেন ১১৯ জন

বাংলাদেশ জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ১১৯ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তালিকা দেখতে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ১১৯ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নিয়োগ পাওয়া এই সহকারী জজদের গত ১৫ জুলাই নিয়োগ দিয়ে ১৬ জুলাই পদায়ন করা হয়েছে। আগামী ১ অগাস্টের মধ্যে তাদের দায়িত্বে যোগ দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ দিতে গত ২০ মে সরকারের কাছে সুপারিশ করে জুডিসিয়াল সার্ভিস কমিশন। তাদের নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়েও সুপারিশও পাঠানো হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়োগ পাওয়া এই সহকারী জজরা তিন মাস বিভিন্ন জ্যেষ্ঠ জজের সঙ্গে কাজ করে প্রশিক্ষণ নেবেন। কাজে যোগ দেওয়ার পর দুই বছর পর্যন্ত তারা শিক্ষানবীশ থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৩২ ঘ. নিয়োগ পাওয়া সহকারী জজদের তালিকা দেখতে ক্লিক করুন