২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার দেওগ্রাম থেকে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

জয়পুরহাট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলার দেওগ্রাম থেকে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করার সময় একটি চুরি করা মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে আব্দুল কুদ্দুস ওরফে বাদল (৪০), একই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে পচা সোহেল (৩২), মাত্রাজ আলীর ছেলে খাজা ময়েন উদ্দিন (২১), ওই উপজেলার কাটাগাড়া গ্রামের মৃত আব্দুল বারীক সাখিদারের ছেলে আব্দুল আলীম (৩০) ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ছানোয়ার হোসেন (২৮)। কালাই থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার রাতে উপজেলার কাদিরপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির বারান্দার গ্রিল কেটে একটি মোটর সাইকেল চুরি হলে সে রাতেই পুলিশ জানানো হয়। রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল ১১টার দিকে কালাই উপজেলার দেওগ্রামের একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে চুরি হওয়া ওই মোটর সাইকেলসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মোটর সাইকেল চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটর সাইকেল ছিনতাইয়ের একাধিক মামলা আছে বলেও পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৬ঘ.