২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বটগাছে যুবকের লাশ

গাজীপুরে একটি বটগাছে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গাজীপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি বটগাছে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে কামারপাড়া সেতুর পাশের ওই বটগাছ থেকে লাশ উদ্ধার কার হয়। লাশের গায়ে জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট এবং গলায় একটি বড় আকৃতির ছুরি ঝোলানো ছিল। টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসী সকালে গাছে লাশ বাঁধা দেখে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশ ওই গাছের সাথে বেঁধে রেখে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৯ঘ.