২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

সিরাজগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাকচালকের নিহত সহকারীর (২৫) নাম জানা যায়নি। শুক্রবার ভোরে মহাসড়কের কোনাবাড়ি মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ঘটনাস্থলে আম ও গরুবোঝাই দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় বিসমিল্লাহ পরিবহনের একটি কোচ গরুবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালকের সহকারী নিহত হন। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ৭টি গরুও মারা যায়। নিহতের লাশ ও ক্ষতিগ্রস্ত যানবাহন ৩টি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৯৪৭ ঘ.