হবিগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাই উপজেলার দুই নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারা সম্পর্কে ননদ-ভাবি।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে তিন জনকে আসামি করে লাখাই থানায় একটি মামলা হয়েছে।
আসামিরা হলেন- শালদিঘা গ্রামের সেন্টু মিয়া ওরফে আকাশ (৩৫), ডালিম মিয়া (৩০) ও আছিব আলী (২৯)।
লাখাই থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শালদিঘা গ্রামে বুধবার রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না।
বাড়ির কর্তা ঢাকায় ব্যবসা করেন।
পুরানো শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওসি জানান, নির্যাতনের শিকার দুই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২২ ঘ.
bdnews24