২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা পর ট্রেন চলল রংপুরে

রেলকর্মীকে টিকেট কালোবাজারিরা মারধর করার প্রতিবাদে দুপুর থেকে রেল চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

রংপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম)- রেলকর্মীকে টিকেট কালোবাজারিরা মারধর করার প্রতিবাদে দুপুর থেকে রেল চলাচল বন্ধ থাকে। এ কারণে বুধবার দুপুর থেকে রংপুরের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে রেল চলাচল স্বাভঅবিক হয়। রেলওয়ে পুলিশ রংপুর স্টেশন পৃুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাশেম বিডিনিউজ টোয়েনিএটফার ডটকমকে জানান, দুপুর দেড়টায় বুকিং সহকারী জহুরুল ইসলাম স্টেশনের পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যায়। “এ সময় টিকেট কালোবাজারি আরমান ও বাবুসহ ১০/১২ জন তাকে হামলা চালিয়ে গুরুতর অহত করে।” তাকে গুরতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি নিয়ে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। মারধরে কথা জানতে পেরে প্রতিবাদে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা স্টেশনের তালা দিয়ে স্টেশন ছেড়ে চলে যায়। ফলে রংপর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। বিকেলে সাড়ে ৫টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন খান ও লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থরে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৫৮ঘ.