২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ে দেওয়ায় কাজির সহকারীর কারাদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে বাল্য বিয়ে নিবন্ধন করার অভিযোগে কাজির সহকারীকে (নিকাহ নিবন্ধক) এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

গাইবান্ধা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে বাল্য বিয়ে নিবন্ধন করার অভিযোগে কাজির সহকারীকে (নিকাহ নিবন্ধক) এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী এ কারাদেশ ও এক হাজার টাকা জরিমানা করেন। দণ্ডিত ইউনুস আলী উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন নিকাহ নিবন্ধক মো. ইলিয়াছ আলীর সহকারী। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের এনতাজ মিয়ার মেয়ে শান্তনা বেগমের (১২) সঙ্গে রংপুর আব্দুল্লাপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সাজেদুর রহমান (১৬) বিয়ে দেওয়ার সময় পুলিশ উপস্থিত হলে বর ও কনের পরিবার পালিয়ে যায়। এ সময় ইউনুস আলীকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ । “বুধবার দুপুরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দিয়ে বিকালেই গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।” ভাতগ্রাম ইউনিয়ন নিকাহ নিবন্ধক মো. ইলিয়াছ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আজাহার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭২২ঘ.